রাজধানী ঢাকার দারুস সালাম থানা এলাকায় ৭০ হাজার ইয়াবা বড়ি বোঝাই দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।নয়জনকে আটক করা হয়েছে।ডিবি বলছে,তাদের মধ্যে একজন ইয়াবাবিক্রেতা ও অন্যরা সহকারী।
আজ মঙ্গলবার ডিবির পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ খবর জানানো হয়েছে।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের নাম ভুট্টো।ডিবি বলছে, তিনি ইয়াবা বিক্রেতা।
এ নিয়ে ডিবি পরে প্রেস ব্রিফিং করবে।
এমই





