রাজধানীর মিরপুর শেওড়াপাড়া ইকবাল রোডস্থ ৩৮২ নং বাড়ির নিচতলা থেকে ১২৪কেজি গাঁজা,১টি মোবাইল সেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
র্যাব-২ এর অপরেশন কর্মকর্তা এএসপি মারুফ হোসেন বলেন, গোয়েন্দা বিভাগের তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টা ১০মিনিটে মিরপুর শেওড়াপাড়া ইকবাল রোডস্থ ৩৮২ নং বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে ১২৪কেজি গাঁজা,১টি মোবাইল সেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ রিপন মিয়া (২০) ও জেসমিন আক্তার (১৯)।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এআই/





