বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা সংক্রান্ত জারি করা রুলের উপর শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতেআবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম ও রেদোয়ান আহমেদরানজীব।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
ঢাকা, কেএ, ১৮ (টাইমনিউজবিডি.কম)//জেএ





