২৫ জানুয়ারি রাজধানীর রামপুরার বনশ্রীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন সুলতান আহমেদ (৪০) ও আবুল কালাম আজাদ (৩৫)।

সুলতান আহমেদের পিতার নাম হাশেম আলী বিশ্বাস। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপার কূশাবাড়িয়ায়। তিনি সম্প্রতি গাজীপুরের কাশেমপুর বাবুলের বাড়িতে থাকতেন।

সুলতানের স্ত্রী সাবিনা বেগম মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করে।

সাবিনা বেগম জানান, তার স্বামী সুলতান আহমেদ মোজায়িকের মিস্ত্রী ছিলেন।

অপরদিকে, আবুল কালাম আজাদের পিতার নাম খোরশদ আলী। তার বাড়ি ভোলা সদরে। সম্প্রতি তিনি টঙ্গীর এরশাদনগরের বাস্তুহারায়।

তার স্ত্রী শাহিনুর বেগম মঙ্গলবার সকালে ঢামেক মর্গে এসে আবুল কালামের লাশ সনাক্ত করেন।

শাহিনুর বেগম জানান, আবুল কালাম রেন্ট এ কার চালাতেন।

সাবিনা বেগম ও শাহিনুর বেগম জানান, গত ২৫ ডিসেম্বর থেকে তাদের স্বামী সুলতান আহমেদ ও আবুল কালাম আজাদ নিখোঁজ ছিলেন। পরে ২৫ জানুয়ারি বনশ্রীতে র্যা বের বন্দুকযুদ্ধে দুজন নিহতের ঘটনা জানার পর তারা এসে লাশ সনাক্ত করেন।

এএইচ