নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে সচিবালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক তদন্ত কমিটির এক কর্মকর্তা জানান, ১৬৪ ধারার জবানবন্দিতে সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্তার অভিযোগ উঠায় তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জিয়াউদ্দিন আহসান।
তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকেই জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি।
ইতোমধ্যে নারায়ণগঞ্জের সাবেক ডিসি, পুলিশ সুপারসহ অন্তত পাঁচ শতাধিক ব্যক্তিকে হত্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত কর্নেল জিয়াউদ্দিন আহসানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে তদন্ত কমিটি।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





