মানবতাবিরোধী অপারাধের মামলায় জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

রোববার ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইজীবী এস এম শাহজাহান।

এর আগে গত ৭ আগষ্ট কায়সারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থান শেষে ট্রাইব্যুনালের নির্দেশে ওই দিনই কায়সারের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় । আজ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থান করছেন কায়সারের আইনজীবীরা।

গত ২৩ জুলাই প্রসিকিউশনের ৩২ তম সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমের জেরা শেষে আদালতের নির্দেশে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। ওইদিন থেকে আজ ৭ আগস্ট পর্যন্ত মোট ছয় কার্য দিবস আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত।

এর আগে এ মামলায় ৩১ জন সাক্ষী কায়সারের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। আসামীপক্ষ তাদেরকে জেরাও করেন। তবে এই প্রথম কোন আসামী হিসেবে কায়সারের পক্ষে কোন সাফাই সাক্ষ্য দেয় নায়।

গত ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২। গত বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।

কায়সারের বিরুদ্ধে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দু’টিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৪ মার্চ তার বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রদান করেন প্রসিকিউশন।

গত ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন শুরু হয়। গত বছরের ১৫ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারের বিরুদ্ধে গ্রেফতাারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।

ঢাকা, কেএ,১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ