সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার এপিএস সৌমন্দ্রে লাল চন্দ্র ওরফে শৈলেনের স্ত্রী শান্তা চন্দ্রের প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মিজবাহ উদ্দিন বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় দুদক আইন ২০০৪ এর (২৭) ১ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নাম্বার- ৩৯।

জানা যায়, সৌমেন্দ্র লাল চন্দ্র ওরফে শৈলেনের স্ত্রী শান্তা চন্দ্র তার স্বামী এপিএস থাকা অবস্থায় অবৈধভাবে ১ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ২২০ টাকা পরিমান অবৈধ সম্পদ অর্জন করেন।

দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে শৈলেনের স্ত্রী শান্তা চন্দ্রর নামে বিপুল অবৈধ সম্পদ রয়েছে।
একে