শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার ঘটনায় সিআইডি'র দেয়া চার্জশিট প্রত্যাখ্যান করেছে শ্রমিক সংগঠন 'কমিটি ফর জাস্টিস ফর আমিনুল'। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স (ডিআরইউ) ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই চার্জশিট প্রত্যাখ্যান করা হয়।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) এর নির্বাহী পরিচালক কল্পনা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, তদন্ত শেষে যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে তাতে আমিনুল হত্যাকান্ডে কেবলমাত্র মোস্তাফিজুর রহমানকে সন্দেহভাজন খুনি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা মূল খুনিকে রক্ষার শামিল। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়,হারানো জিএসপি সুবিধা ফিরে পেতে তড়িঘড়ি করে এ অভিযোগপত্র দেয়া হয়েছে।
কল্পনা আক্তার তার বক্তব্যে বলেন,আমিনুলের পরিবার ও তার সহকর্মীদের পক্ষ থেকে আমরা এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আইনগতভাবে প্রতিবাদ জানানো হবে।
তিনি আরও বলেন,চার্জশিটটি বানোয়াট,ভুল ও মিথ্যা। এতে হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়নি। এই চার্জশিট মূল খুনিকে রক্ষার শামিল।
২০১২ সালের নভেম্বর মাসে আমিনুল হত্যা মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তরিত হয়। এক বছর তদন্ত শেষে গত নভেম্বর মাসে সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর মামলার অভিযোগপত্র টাঙ্গাইল জেলা আদালতে জমা দেন।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
আমিনুল হত্যাকান্ডের চার্জশিট প্রত্যাখ্যান
শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার ঘটনায় সিআইডি'র দেয়া চার্জশিট প্রত্যাখ্যান করেছে শ্রমিক সংগঠন 'কমিটি ফর জাস্টিস ফর আমিনুল'। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স (ডিআরইউ) ইউনিটির





