ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী নাহিদা রুনাইও রয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক মো: গুলশান আনোয়ারের নেতৃত্বে দুদকের টিম তাদেরকে গ্রেফতার।

গ্রেফতারকৃতরা হলেন- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, ভিপি নাহিদা রুনাই ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে গ্রেফতারের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আত্মীয়স্বজন ও বন্ধুসহ সিন্ডিকেটের সহায়তায় কয়েকটি লিজিং কোম্পানি থেকে অন্তত ১০ হাজার ২০০ কোটি টাকা সরিয়ে প্রশান্ত কুমার (পি কে) হালদার দেশ থেকে সটকে পড়েন। এই অর্থের বড় একটি অংশ কানাডা, ভারত ও সিঙ্গাপুর পাচার করেন।

এমবি