রাজধানীর গুলশানে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে গুলশান-২ এলাকা থেকে সোহেল রানা (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করে গুলশান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম খান।

তিনি জানান, মেজর পরিচয় দিয়ে গুলশানের বেশ  কয়েকজন ব্যবসায়ির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সোহেল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।

জেইউ/ এআর