হলমার্কের সহযোগি প্রতিষ্ঠান প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটে সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৪ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে ৮ জনকে।

বৃহস্পতিবার দুদকের নিয়মিত সভায় এ অনুমোদন দেয়।

চার্জশিট ভুক্ত আসামিরা হলেন, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের এমডি সাইফুল ইসলাম রাজা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সোনালি ব্যাংক শেরাটন হোটেল শাখার ডিজিএম একেএম আজিজুর রহমান এবং একই শাখার এজিএম সাইফুল হাসান।

অপরদিকে অব্যহতি প্রাপ্তরা হলেন, সোনালি ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, জিএম সবিতা সিরাজ, এজিএম আশরাফ আলী পাটোয়ারি, ডিএমডি আতিকুর রহমান, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল, ডিজিএম শেখ আলতাফ হোসেন, এজিএম কামরুল হোসেন খান এবং ডিএমডি মোঃ মাইনুল হক।

শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে।

জান যায়, গত ২৮ মে হলমার্ক আদলে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সোনালী ব্যাংক শেরাটন হোটেল শাখা থেকে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করে দুদক। পরে দুদকের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন মামলাটি তদন্ত করেছেন।

ঢাকা, একে, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ