রাজধানীর গুলশানে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
তাদের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার বাংলাদেশি টাকা এবং ১ লাখ ৩৯ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়াও কয়েকটি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ব্যাংকের চেক বই পাওয়া গেছে তাদের কাছে।
মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, ১ জুলাই সকালে গুলশানের নিকেতন থেকে সাইফুল ইসলাম সবুজ নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ও তার সহযোগীকে ছুরি মেরে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় গুলশান থানায় একটি মামলা করা হয়।
পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করে র্যাব।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





