সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি-সম্পাদকসহ ৯ জন বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।
মঙ্গলবার বিকালে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী সুপ্রিমকোর্ট বারের নব নির্বাচিত আইনজীবী নেতাদেরকে এ শুভেচ্ছা জানান।
তারা বলেন, দেশের এই সংকটকালে জাতীয়তাবাদী প্যানেলকে নির্বাচিত করায় আমাদের সংগঠনের পক্ষ থেকে সুপ্রিমকোর্টের সব আইনজীবীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
এএম,জেএ





