জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশ সর্বোচ্চ আদালতের রিভিউ আবেদনেও বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি এখন শুধু মাত্র সময়ের ব্যাপার।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, আমরা সন্তুষ্ট, আমরা আশ্বস্থ।

উচ্চ আদালত নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেওয়ায় তার ফাঁসি কার্যকরে আর কোন বাধা নেই।

এসএম