২০১১ সালে হরতালের সময় বাসে দেয়া আগুনে চিত্রনায়িকা শাবনূরের বাবার মৃত্যুর ঘটনায় ছাত্রদল নেতা শামসুল ইসলাম কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, সম্প্রতি চিত্রনায়িকা শাবনূরের বাবা কাজী নাসির হত্যা মামলায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস ও দিনারকে বাদ দিয়ে চার্জশিট দেয়া হয়। এ মামলায় ২৪ আসামির মধ্যে বিএনপি নেতা এ টি এম ফয়েজসহ ১২ জন চার্জশিটের আগ পর্যন্ত জামিনে ছিলেন।

বৃহস্পতিবার শামসুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচার তার জামিন নামঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় পলাতক অন্যদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও আদালত সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর হরতাল চলাকালে সিলেটের দক্ষিণ সুরমায় বাসে আগুন দেয় ছাত্রদল। এ সময় বাসের যাত্রী নায়িকা শাবনূরের বাবা কাজী নাসির দগ্ধ হয়ে মারা যান। হতাহত হন আরো কয়েকজন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তখন মামলায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ইফতেখার আহমদ দিনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয়েছিলো।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ