সারাদেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষার্থে জেলা প্রশাসকদের নির্দেশ জারির জন্য আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ প্রসংঙ্গে ৫ সচিবকে ৩০ দিনের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট প্রদান করতে বলেছেন আদালত।
সোমবার বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের নের্তৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
৫ সচিবেরা হলেন- স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পানিসম্পদ সচিব, পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) চেয়ারম্যান ও অর্থসচিব।
গত ০৭-০৪-২০১৩ইং তারিখে রুল জারি করে সারা দেশের খাল রক্ষায় 'পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইন-২০০০' অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। তা কার্যকর না হওয়ায় এবং খাল ভরাট ও দখল অব্যাহত থাকায় গত ২৮-০৪-২০১৩ইং তারিখে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ আবেদনটি করা হয়।
আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আর সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
[b]ঢাকা,কেএ, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]