৫ কোটি টাকার অবৈধ গার্মেন্টস মালামালসহ ২ বিদেশি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পিংক সিটি কমপ্লেক্সে অভিযান চালিয়ে
তাদের আটক করা হয়েছে।

তারা হলেন- পাকিস্তানের নাগরিক মো. কার্যাভি (৩৫) ও ভারতের নাগরিক আফিপ হাসান (৩০)।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেএ