কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গ্রেফতারি পরোয়ানা জারি করে তার মালামাল জব্দ করার নির্দেশ দেন।

আজ বেলা ১২টার দিকে আদালত এ নির্দেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়ের করা এ মামলায় সাক্কুর স্থাবর-অস্থাবর সম্পদও জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এমবি