অপরাধে জড়িত কোন র্যাব সদস্যের দায় মুক্তি চায় না এবং নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা আগে থেকে জানতো না র্যাব হেড কোয়ার্টার।
রোববার এক খুদে বার্তায় র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ জানিয়েছেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে র্যাবের দায়মুক্তি নিয়ে আলোচনা হওয়ার পর বাংলাদেশের অনেক মিডিয়া এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।
তিনি বলেন, র্যাব কখনো দায়মুক্তি চায় না। যদি চাইতো তাহলে এর আগেও র্যাবের অনেক সদস্য ছাড়া পেতেন।
কিন্তু তা হয়নি বরং তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পর তাদের শাস্তি হয়েছে। এমনকি তাদের চাকরিও চলে গেছে।
ঢাকা,জেইউ, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





