বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আতাউর রহমান বুধবার ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ দিন খন্দকার মোশাররফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইনপরিপন্থী কাজ করেছেন। তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে (Lloyds TSB Offshore Private Bank) ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নম্বর- ১০৮৪৯২) জমা করেন, বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।
এ ঘটনায় ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এআই





