সব মামলায় জামিন হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের সামরিক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এমএ মান্নানের কারামুক্তিতে আরো কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রোববার হাইকোর্টের দেয়া নাশকতার দুই মামলায় জামিন আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি।
মামলা দুটি গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা হয়।
পূর্বে আরো ১৯ মামলায় জামিনে থাকা মান্নান মোট ২১টি মামলায় জামিন পেলেন। মেয়র মান্নান এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
মান্নানের আইনজীবী ও জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির সহ-সভাপতি আবু হানিফ এসব তথ্য বাংলামেইলকে জানিয়েছেন।
গাজীপুরের জয়দেবপুর থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি জামিন পান। সেই জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলের শুনানি শেষে চেম্বর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এমএইচ





