চট্টগ্রামের হালিশহর থানার আনন্দিপুর এলাকা থেকে ১ লাখ ৬৬ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল মাসুদ(২২) ও মোরশেদ(২৫)।
শনিবার রাতে আনন্দিপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, ঈদের বাজারকে সামনে রেখে একটি চক্র বাজারে জাল নোট ছাড়ার চেষ্টা করছে।
শনিবার রাতে জাল নোট লেনদেনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৬৬ হাজার টাকা মূল্যমানের ৩৩২টি পাঁচশ টাকার জাল নোটসহ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
অপরাধ
দেড় লাখ জাল টাকাসহ ২ জন গ্রেফতার
চট্টগ্রামের হালিশহর থানার আনন্দিপুর এলাকা থেকে ১ লাখ ৬৬ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল মাসুদ(২২) ও মোরশেদ(২৫)।