জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে নিজেদের ৭ নম্বর সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সপ্তম সাক্ষী আমিনুল ইসলামের সাক্ষ্য রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে যাওয়ায় তাকে বৈরী ঘোষণা করা হয়।
এর আগে গতকাল সোমবার আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মকবুল হোসেন (৬৪) তার জবানবন্দি পেশ করেন। এসময় আবেগাপ্লুত হয়ে তিনি তার মাকে হত্যার বিচার চান।
এটিএম আজহারকে ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৫ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই বছরের ১২ নভেম্বর তার বিরুদ্ধে গণহত্যার ২টিসহ ৬টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
একাত্তরের ১৭ এপ্রিল রংপুরের ঝাড়ুয়ার বিলে প্রায় ১ হাজার ২শ জনকে হত্যা এবং ৩০ এপ্রিল কারমাইকেল কলেজের ৪ শিক্ষক ও ১ শিক্ষকের স্ত্রীকে অপহরণের পর হত্যা। বাকি ৪টি অভিযোগে হত্যা,লুণ্ঠন,অগ্নিসংযোগ,নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এ জামায়াত নেতা আজহারের বিরুদ্ধে।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
আজহারের পক্ষে সাক্ষ্য দিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে নিজেদের ৭ নম্বর সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।





