জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্যকামরুন নাহার চৌধুরী লাভলীর গ্রামের বাড়িতে হামলা করেছে প্রতিবেশী যুবক মাহফুজুর রহমান বাবু (২৯)। কামরুন নাহার রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যও।
শুক্রবার রাত ১১টার দিকে তার বাড়িতে এ হামলা হয়। এতে বাড়ির দোতলার শয়নকক্ষ ও খাবারের কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়।
তাৎক্ষণিকভাবে এমপির ব্যক্তিগত সহকারী ফারুক আহাম্মেদ ও আজম ঘটনাস্থলে গেলে ওই যুবক লাঠি দিয়ে তাদের আঘাত করে। এতে তারা আহত হন।
পরে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর খালেক ঘটনাস্থলে গিয়ে মাহফুজুর রহমানকে আটক করেন।
হামলাকারী মাহফুজুর রহমান বাবুর মা হোসনে আরা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তাকে শনিবার সকালে পাবনায় মানসিক হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল বাকির কাছে নেয়ার কথা রয়েছে।
ঢাকা. ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





