বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের আটককৃত ২৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম এ আদেশ দেন। আজ তাদের জামিনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে শুক্রবার বিকেলে রমনা থানা পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে হাজির করেন। আদালত তাদের সেই দিন হাজতে প্রেরন করেন।

গত ১৯ ডিসেম্বর কাকরাইল মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রমনা থানা পুলিশ তাদের আটক করে ।

আটককৃতরা হলেন-কামাল হোসেন, মাহিনুর রহমান বাবু, আবু নাঈম মো জাকারিয়া, কাজী আবু সাঈদ, মেহেদী হাবিব, আহম্মেদ ফজলে আকবর ও শাহিনুজ্জামানসহ ২৪ জন।

জানা যায়, মসজিদে গ্রুপিং সৃষ্টির মাধমে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে— এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। সারা দেশ থেকে তাবলিগ জামাতের মুসল্লিরা এ মসজিদে আসেন। এ ছাড়া বিশ্ব ইজতেমাকে সামনে রেখে বিশৃঙ্খলা করার পরিকল্পনা তাদের ছিল বলেও অভিযোগ রয়েছে।

ইআর, কেবি