লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস এবং ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে করা হয়। উক্ত মানব বন্ধনের বক্তারা দাবি তোলেন, দেশে আইনের শাসন না থাকার কারণে তনুরা বর্বর হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

গতকাল শুক্রবার লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ বক্তৃতাকালে এইসব কথা বলেন।

মানবন্ধেনে বক্তারা বলেন, বাংলাদেশে আইনের শাসন না থাকার করণে তনুরা বর্বর হত্যাকান্ডের শিকার হচ্ছে। একটি হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার না হওয়ার কারণে হত্যাকারী ও ধর্ষণকারীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে । রাষ্ট্র এই দায় থেকে মুক্তি পেতে পারেনা । দেশের সরকারের উচিত জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান সরকার তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাত সাড়ে ৭টায় টিউশন শেষে বাসায় ফেরার পথে সোহাগী জাহান তনুকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

এমআইএস।