অনূর্ধ্ব-১৬ ইরানী নারী ফুটবল খেলোয়াড়দের এক হাজার ডলার ও রিয়েল চুরি হয়েছে রাজধানীর পল্টনে হোটেল ভিক্টরিয়া থেকে। এ ঘটনায় ওই হোটেলের ২ কর্মচারীকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে  নয়াপল্টন এলাকায় বিএনপি কার্যালয়ের পাশে ভিক্টরিয়া হোটেলে অবস্থান কালে কক্ষ থেকেই ডলার হারিয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর বেশ নড়েচড়ে বসেছেন।

পল্টন থানার ওসি মোরশেদ আলম সাংবাদিকদের  বলেন, ‘ম্যানেজারের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের  ২জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি জানান, ইরানী ফুটবল দলের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তবে ওই জিডিতে তারা কারও নাম উল্লেখ করেননি।

হোটেল ম্যানেজার আনোয়ার পাশা বলেন, ‘এ রকম একটি অভিযোগ তারা করেছেন তবে এখনও পর্যন্ত জানা যায়নি সেইসব জিনিসপত্র কে নিয়েছে। আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।’

এ বিষয়টি পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের হাতে দিয়েই ইরানী নারী ফুটবল দল মাঠে অনুশীলনে জন্য বাসে করে  বিকেল ৩টায় মাঠে চলে যায়।

একে