সাক্ষী না আসায় লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ আগামী ২১ এপ্রিল পর্যন্ত পেছালেন আদালত।
মঙ্গলবার এএইচএম হাবিবুর রহমান ভূঞার চতুর্থ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।
এই মামলায় আসামী হলেন জেএমবির শূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, নুর মোহাম্মদ ওরফে সাবু, সালাহউদ্দিন।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ঘটনার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
ওই হামলার পর তিনি ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেন। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১২ আগস্ট ড. হুমায়ুন আজাদ মারা যান।
২০০৭ সালের ১৪ নভেম্বর এ মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই বছরের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান আসামীদের অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন।
গত ১৬ ফেব্রুয়ারি মামলাটির বিচার আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
[b]ঢাকা, জিই , ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
হুমায়ুন আজাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো
সাক্ষী না আসায় লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ আগামী ২১ এপ্রিল পর্যন্ত পেছালেন আদালত। মঙ্গলবার এএইচএম হাবিবুর রহমান ভূঞার চতুর্থ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।





