নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে র্যাবের সম্পৃক্ততা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, এ খুনের ঘটনায় র্যাব কর্মকর্তারা জড়িত থাকার কথা তদন্ত কর্মকর্তা বলেন নি।
অথচ সাত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক কে এম মহিউদ্দীন কাছে জবানবন্দি দিয়েছেন র্যাব কর্মকর্তা মেজর আরিফ।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা সমিতির সভাপতি সাখাওয়াৎ হোসেন খান সাংবাদিকদের জানান, ‘স্বীকারোক্তিতে মেজর আরিফ নিজের সম্পৃক্ততার পাশাপাশি বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে তা বলা সম্ভব নয়।’
মেজর আরিফকে বুধবার সকাল ৮টায় আদালতে হাজির করা হয়। এরপর জবানবন্দি দানে সিদ্ধান্ত নেয়ার জন্য বেলা ১১টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। বেলা ১১টার পর আরিফকে আদালতে হাজির করা হলে তিনি ৪ ঘণ্টাব্যাপী জবানবন্দি দেন।
২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জেলা বারের সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ৬ জনের মরদেহ ভেসে ওঠে।
[b]ঢাকা,কেএ ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
অ্যাটর্নি জেনারেল ও মেজর আরিফের বক্তব্য বিপরীতমুখী
নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে র্যাবের সম্পৃক্ততা নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, এ খুনের ঘটনায় র্যাব কর্মকর্তারা জড়িত থাকার কথা তদন্ত কর্মকর্তা বলেন নি। অথচ সাত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট





