মানিকগঞ্জে এসএসসি'র প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ২ শিক্ষককে ৩ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। অন্যদিকে, মাদারীপুর থেকে এসএসসি'র বুধবারের পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।         

দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজনীন রেহেনা তাদের রিমাণ্ড মঞ্জুর করেন। ৫ ফেব্রুয়ারি মোবাইলে এসএসসি'র ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিংগাইর উপজেলার একটি কোচিং সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

এদিকে, মাদারীপুরে সকালে প্রশ্নফাঁসের খবর পেয়ে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মিঠু নামে একজনকে আটক করা হয়। জব্দ করা হয় তার মোবাইল ও ল্যাপটপ। তার ফেইসবুকে দেয়া প্রশ্নপত্রের সঙ্গে, আজ অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন হুবুহু মিল রয়েছে। পরে এ ঘটনায় জেলা প্রশাসক থানায় একটি মামলা করেন।

এসএম