পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিককে আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে রয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও সৈয়দা রিজওয়ানা হাসান।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় তাকে। আদালতে এবি সিদ্দিকের জবানবন্দি গ্রহণ করা হবে।
এর আগে এবি সিদ্দিকের মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়। জবানবন্দি গ্রহণ শেষে তাকে নেওয়া হবে ঘটনাস্থল (যেখান থেকে তাকে অপহরণ করা হয়) ও তার কর্মস্থল হামিদ ফ্যাশনে। এসব কাজ শেষেই পরিবোরের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবি সিদ্দিককে।
দুপুর ১২ টা ৪১ মিনিটে প্রতিবেদনটি লেখার সময় এবি সিদ্দিক আদালতের ভেতরে অবস্থান করছিলেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের খাস কামরায় তার জবানবন্দি গ্রহণ চলছে।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দেলপাড়া এলাকার একটি পেট্রোলপাম্পের সামনে থেকে অপহরণ করা হয় এবি সিদ্দিককে। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া যায়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
অপরাধ
আদালতে এবি সিদ্দিকের জবানবন্দি চলছে
পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিককে আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে রয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের চিফ





