মির্জাপুরে মা ও তিন সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।
আজশনিবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহমুদুল নুরুজ্জামান এ ঘোষণা দেন। গত ৮ অক্টোবর নিহত হাসনা বেগমের ভাই ও মরিয়মের মামা মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি মির্জাপুরের সোহাগপাড়া গ্রামের বাহার উদ্দীনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)। এছাড়া আরো ৯ জনকে আসামি করা হয়। এদিকে পেট্রোল বহনকারী স্থানীয় রিকশাচালক আলী হোসেনকে আটক করে পুলিশ।
বিয়ের প্রস্তাব দেয়া ওই স্কুলছাত্রীর নাম মনিরা আক্তার (১৪)। সে স্থানীয় সোহাগপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর আগে থেকেই বখাটে প্রকৃতির ছিল। সে কারণে তাকে বিদেশ পাঠানো হয়। আগামী কয়েকদিনের মধ্যেই আবারও সিঙ্গাপুর যাবার কথা ছিল। পুলিশ জাহাঙ্গীরের পাসপোর্ট উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাত তিনটার দিকে ঘরের দরজা বাইরের দিক থেকে আটকে ভেতরে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয় বখাটে ও তার সহযোগিরা। এ ঘটনায় হাসনা বেগম, তার বড় মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার, মেজ মেয়ে বাক প্রতিবন্ধি মিম আক্তার ও নার্সারির ছাত্রী মলি আক্তার পুড়ে মারা যায়।
একে
i





