চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে কোতোয়ালী থানার ফিশারিঘাট থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) বাবুল আকতার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আটককৃতরা টেকনাফ থেকে ট্রলারে করে ইয়াবাগুলো ফিশারিঘাটে আনছিল। সেখান থেকে বিক্রির উদ্দেশ্যে একটা ওয়ার্কশপে দেয়ার কথা ছিল। ১৫টি প্যাকেটে ২শ করে ইয়াবা ছিল বলে জানান তিনি।
আটকৃতরা হলেন- আজম ও আরমান।
ঢাকা, ২০ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





