[b]ঢাকা:[/b] বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা তিনটি মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ফখরুলের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও সগির হোসেন লিয়ন, রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান,শাহবাগ ও রমনা থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা ৩টি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলাম। আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, শাহবাগ থানায় গাড়িতে অহ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যা, মতিঝিল থানায় গাড়িতে অগ্নি সংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলা।
অপরাধ
ফখরুলকে আগাম জামিন দিলো হাইকোর্ট
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা তিনটি মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।





