রাজধানীতে বিপুল পরিমাণ পটকাসহ খোরশেদ (২৮) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। আটককৃত যুবক ঈদুল ফিতর উপলক্ষে এগুলো জয়দেবপুর থেকে রাজধানীতে আনার চেষ্টা করছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জয়দেবপুর রেলস্টেশনে সৈয়দপুর থেকে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এগুলো কেন নগরীতে আনা হয়েছে তা জানতে খোরশেদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঢাকা,১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





