মাদারীপুরের শিবচরে ৭শ' পিস ইয়াবাসহ মনির হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক মনির ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে।
শিবচরের হাজী শরীয়তউল্লাহ ব্রিজ থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। তবে রোববার সকালে বিষয়টি পুলিশ সাংবাদিকদের জানায়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, মনির মাদক বহনকারী দলের একজন সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





