নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের প্রধান ৫ সহযোগির অন্যতম ও কমান্ডার আলী মোহাম্মদ ওরফে আলী আহম্মদ (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, আলী মোহাম্মদ আখাউড়া এলাকার সীমান্তবর্তী স্থানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আলী মোহাম্মদ ওরফে আলী আহম্মদ নূর হোসেনের বিশ্বস্ত কমান্ডারদের একজন। শিমরাইল মোড় ফুটপাতের দোকান, ডেমরা সড়কের পাশে গড়ে উঠা দোকান, টেম্পু, বেবী ষ্ট্যান্ড থেকে চাঁদা আদায়কারী বাহিনীর কমান্ডার ছিল আলী মোহাম্মদ। নূর হোসেনেরে প্রধান সেনাপতি শাহ জাহান ও কাইল্লা শাজাহানের পরই ছিল কমান্ডার আলী মোহাম্মদ ওরফে আলী আহম্মদের স্থান।

বিভিন্ন অবৈধ আয়ের হিসেবে নয় ছয় করার কাজে শাহ জাহান পারদর্শী হওয়ায় সব কমান্ডারই তাকে সাথে রাখতো। নয় ছয় করে নূর হোসেনকে দিয়ে বাকী টাকা কমান্ডাররা ভাগ বন্টন করে নিতো। অবৈধ আয়ের টাকা নূর হোসেনের সমপরিমান নিয়ে যেতো বিভিন্ন সেক্টরের ৫ কমান্ডার মিলে। নূর কমান্ডার হওয়ায় আলী মোহাম্মদও পেয়েছিল অস্ত্রের লাইসেন্স। তার শর্টগান লাইসেন্স নং ৫৩২/১৩। আলী শিমরাইল টেকপাড়া নূর হোসেনের বাড়িতেই থাকতো।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস