পিরোজপুরে জোড়া খুনের মামলায় গৌতম রায় (৩৮) নামে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ বিচারক মো. গোলাম কিবরিয়া।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের হিমাংশু রায়ের পুত্র গৌতম পারিবারিক তর্কবিতর্কের এক পর্যায়ে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি তার স্ত্রী সীমা (৩০ ) ও কাকি শেফালিকে (৫০) কুপিয়ে হত্যা করে।
পিরোজপুর থানার তদন্ত কর্মকর্তা পরের বছরের ১ মে আদালতে গৌতমের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন।
এমই





