নড়াইলের পুলিশ সুপার, সরদার রকিবুল এর নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া স্কুলের সামনে থেকে ৫৫ পিচ ইয়াবাসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ওই গ্রামের মৃত ওহাব সর্দারের ছেলে রুবেল সর্দার (৩০) ও একই গ্রামের রবিউল মোল্যার ছেলে শামীম হাসান (২২)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে তাদেরকে আটক করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃতরা একাধিক ইয়াবা মামলার আসামি। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে তিনি সমাজের সুধীমহলসহ সাংবাদিকদের সার্বিক সহেযাগিতা কামনা করেছেন।

অন্য আরকে অভিযানে নড়াইল পুলশি, মোটর বাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

নড়াইল সদর উপজেলাধীন ডুমুরতলা গ্রামের কলিমউদ্দিনের ছেলে ফসিয়ার রহমান (৪০) এর নিকট থেকে ডিসকভার ১০০সিসির চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশক্রমে অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান (পি.পি.এম) ।

এএস