চট্টগ্রামে একটি মার্কেট থেকে ফরহাদ (২২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর জলসা মার্কেটের তৃতীয় তলায় একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরের কোতোয়ালি থানার ওসি জসীমউদ্দিন জানান, মার্কেটের বিসমিল্লাহ নামে দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ফরহাদের বাড়ি ফেনীর ফুলগাজী। তিনি কয়েক বছর ধরে এখানে ব্যবসা করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা ওসির।

এসএ/টাইম