জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বকশিবাজারে অবস্থিত তৃতীয় বিশেষ আদালত এ দিন ধার্য করেন।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। খালেদা অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।
বৃহস্পতিবার মোট তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
এমকে





