যশোরে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বখাটেকে হত্যার ঘটনায় আটক খাদিজাকে অবশেষে জামিনে মুক্তি দিলেন আদালত।
রোববার জেলা ও দায়রা জজ ড. গোলাম মোর্তজা মজুমদারের আদালতে শুনানির পর ১০ হাজার ১০ টাকা বন্ডে আইনজীবীর জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতে খাদিজার পক্ষে মানবাধিকার সংস্থা ব্লাস্টের হয়ে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী কাজী আব্দুস শহীদ লাল এবং সংস্থাটির আইন কর্মকর্তা মোস্তফা হুমায়ুন কবীর। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের আজাদ জামিনের বিরোধিতা করেন।
গত ১২ মার্চ রাতে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বখাটে মফিজুর রহমান এক স্কুলছাত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টার চালায়। এ সময় ওই ছাত্রীর মা খাদিজা বেগম ও এলাকাবাসীর গণপিটুনিতে মফিজুর রহমানের মৃত্যু হয়।
সকালে খাদিজার মুক্তি দাবিতে একাট্টা হয়ে বিক্ষোভ মিছিল করে সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মানুষ। একই দাবিতে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।
রোববার সন্ধ্যায় যশোর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান খাদিজা।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
অবশেষে জামিনে মুক্তি পেলেন খাদিজা
যশোরে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বখাটেকে হত্যার ঘটনায় আটক খাদিজাকে অবশেষে জামিনে মুক্তি দিলেন আদালত। রোববার জেলা ও দায়রা জজ ড. গোলাম মোর্তজা মজুমদারের আদালতে শুনানির পর ১০ হাজার ১০ টাকা বন্ডে আইনজীবীর জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।





