৫ মে হেফাজতে ইসলামের ঘটনায় পরদিন মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির শীর্ষ ৩ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ৩ নেতা হলেন বিএনপির স্থায়ীকমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ,এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
গত ৭ নভেম্বর রাতে বিএনপির এই নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় এই তিনজন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ তিন নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। তাঁদের সহায়তা করেন আইনজীবী এহসানুর রহমান,রাগীব রউফ,ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
এছাড়া আব্দুল আওয়াল মিন্টু ও শিমুল বিশ্বাস ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।
[b]ঢাকা, জিই, ফেব্রুয়ারি ২ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
অপরাধ
মওদুদসহ বিএনপির শীর্ষ ৩ নেতার জামিন
৫ মে হেফাজতে ইসলামের ঘটনায় পরদিন মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির শীর্ষ ৩ নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ তাদের জামিন মঞ্জুর করেন।





