গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায়জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান চলছে। এ সময় র্যাব-৩ এর সদস্যদের লক্ষ্য বোমা নিক্ষেপ করেছে জঙ্গিরা।
তবে, জঙ্গিদের ছোড়া বোমায় র্যাবের কেউ হতাহত হননি। এদিকে, জঙ্গিদের লক্ষ্য করে র্যাবও পাল্টা গুলি ছুড়ছে বলে জানা গেছে। এতে কয়েকজন জঙ্গি আহত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় এ অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, জঙ্গিরা বোমা নিক্ষেপ করলে পাল্টা গুলি চালিয়েছে র্যাব। রাত দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযান চলছিল। এ সময় র্যাবের বোমা বিশেষজ্ঞ দলও ঘটনা স্থলে পৌছায়।
কেবি





