বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি ও র্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের চলমান ছাত্ররাজনীতির প্রেক্ষাপট ও বুয়েটে আবরার হত্যা এবং ছাত্রলীগের চাঁদাবাজির বিষয়গুলো বিবেচনায় এনে রিটটি ফাইল করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ইউনুস আলী আকন্দ।
রিটে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতির ক্ষতিকর দিক তুলে ধরে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাস র্যাগিং বন্ধে নির্দেশনা চাওয়া হয়। এ সপ্তাহে রিটটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা সচিব, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
পরে অ্যাভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলতে দেওয়া অসাংবিধানিক। যার কোনো আইনগত ভিত্তি নেই।’
এএস





