৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে ট্রাইব্যুনালের দেয়া তিন সাফাই সাক্ষীর মধ্যে আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ-জেরা শেষ এবং তৃতীয় সাক্ষীর জবান বন্দী গ্রহণ করে জেরা অবস্থায় মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করেছে ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদেস্যর বেঞ্চে এ সাক্ষ্য গ্রহন করা হয়।
ট্রাইব্যুনাল মীর কাসেমের পক্ষে আদালতে দ্বিতীয় দিনের মত চট্টগ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও আবু তাহের খান সাপাই সাক্ষ্য প্রদান করেন।
এ সময় সাক্ষীকে সহায়তা করছেন ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন, ব্যারিস্টার আহমদ বিন কাসেম। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন রানাদাস গুপ্ত, জেয়াদ আল মালুম।
গতকাল মীর কাসেমের পক্ষে প্রথম দিনের মতো সাক্ষ্য দিলেন তার ছোট বোন মমতাজ নুরউদ্দীন।
গত ১৭ এপ্রিল তার পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি পেশ করার জন্য তিনজনের নাম নির্ধারণ করে আদেশ দেন ট্রাইব্যুনাল।
এর আগে মীর কাসেম আলীর পক্ষে ২২ জন ডিফেন্স সাক্ষীর নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই তালিকা সীমিত করার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার মীর কাসেম আলীর আইনজীবী মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরার কার্যক্রম শেষ করেন।
[b]ঢাকা, কেএ, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
অপরাধ
মীর কাসেমের সাফাই সাক্ষ্য গ্রহণ অব্যাহত
৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে ট্রাইব্যুনালের দেয়া তিন সাফাই সাক্ষীর মধ্যে আজ দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ-জেরা শেষ এবং তৃতীয়





