বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো: নুর হোসেনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষের প্রসিকউিটর সুলতান মাহমুদ সুমন আইও নুর হোসেনকে সাক্ষ্য প্রদানে সহায়তা করেন।

জবানবন্দির শুরুতে মাওলানা সোবহানকে কাঠগড়ায় আনা হয়। তারপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম, অ্যাডভোকেট এস এম শাহাজাহান ও অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ