নিউ হোপ ফিড মিল লিমিটেডের সহকারি ম্যানেজার সৈয়দ ফজলে রাব্বীর বিরুদ্ধে প্রায় ৩০লাখ ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশন সৈয়দ ফজলে রাব্বীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দণ্ডবিধির ৪০৮/৪২০/৪৬৭/৪৬৮ ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।
আর এ অনুমোদনের ফরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শিগগিরই মামলাটি দায়ের করা হবে।
জানা যায়, নিউ হোপ ফিড মিল লিমিটেডের সহকারি ম্যানেজার সৈয়দ ফজলে রাব্বীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ৩০ লাখ ২৪ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগ দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
একে





