ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আজিজুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১২ টার দিকে ২নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিকীর আদালতে আজিজুর রহমানের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ই জানুয়ারি ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আজিজুর রহমানকে উপজেলা সদরে গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি করা হলে মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এমকে





