রাজধানীর ভাটারা থানাধীন সাঈদ নগর এলাকায় ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুর বয়স বার বছর।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সাহাবুউদ্দীন (৫০) নামে ওই ধর্ষক গতকাল বিকেলে ফুঁসলিয়ে একটা বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে।
ভাটারা থানার এসআই লালমিয়া আজ বেলা সোয়া ৩টার দিকে ওই শিশুকে পরীক্ষা করানোর জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসছেন।
এসএইচ





